ধামরাইয়ে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, ধামরাই
২৭/৭/২০২৬
29 পড়া হয়েছে
ঢাকা
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা জেলা উত্তরের আওতাধীন ধামরাই থানা শাখার উদ্যোগে সোয়াপুর ইউনিয়নে দাওয়াতি মজলিস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) অনুষ্ঠিত এ দাওয়াতি মজলিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা জেলা উত্তরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির ঢাকা জেলা উত্তরের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, নির্বাহী সদস্য আল-আমিনসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
দাওয়াতি মজলিসে আগতরা বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করেন। এ সময় সংগঠনের কার্যক্রম ও আদর্শ সম্পর্কে আলোচনা করা হয়।
মজলিসের শেষে দেশ, জাতি ও ইসলামের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
বিই/এসএইচ