মালয়েশিয়ার হাইকমিশনারের উপস্থিতিতে সিটি ইউনিভার্সিটিতে ‘জব ফেয়ার 'অনুষ্ঠিত
ঢাকা, ২৫ আগস্ট ২০২৬: শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, শিল্প ও করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও ক্যারিয়ার সম্ভাবনা সম্পর্কে ধারণা দিতে সিটি ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী “Gateway to Global Opportunities: Education & Career Expo 2026” শীর্ষক জব ফেয়ার।
মঙ্গলবার সিটি ইউনিভার্সিটির কেন্দ্রীয় অডিটোরিয়াম ও ক্যাম্পাসজুড়ে আয়োজিত এ জব ফেয়ারে দেশের বিভিন্ন খাতের ২৫টি প্রতিষ্ঠান ও সংগঠন অংশ নেয়। এতে শিক্ষার্থীদের সিভি জমা, প্রাথমিক বাছাই, সাক্ষাৎকার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার H.E. Mohd. Shuhada Othman। সেশন চেয়ারের দায়িত্ব পালন করেন সিটি ইউনিভার্সিটির উপাচার্য Brig. Gen. Prof. Dr. Engr. Md. Lutfor Rahman (Retd.)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের Pro-Vice-Chancellor Prof. Dr. Kazi Shahadat Kabir, Advisor Mahmudul Bari এবং Treasurer Mr. Shahiduzzaman Chowdhury FCA। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, Registrar Lt Col M M Golam Mohaimen, psc, G+, (Retd.), Advisor, Directorate of Students’ Welfare (DSW) Professor Dr. Rahman M. Mahbub, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে H.E. Mohd. Shuhada Othman শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য জ্ঞান, দক্ষতা, মানসিকতা ও পেশাগত সক্ষমতা ক্রমাগত উন্নত করার আহ্বান জানান। তিনি নতুন কিছু শেখার আগ্রহ, অনুসন্ধিৎসু মনোভাব এবং ব্যর্থতাকে শেখার অংশ হিসেবে গ্রহণ করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় তিনি বহুল আলোচিত “Stay Hungry, Stay Foolish” দর্শনের উল্লেখ করে শিক্ষার্থীদের প্রশ্ন করতে ভয় না পাওয়া, নতুন অভিজ্ঞতা গ্রহণ এবং নিজেদের সম্ভাবনাকে কাজে লাগানোর পরামর্শ দেন।
তিনি বলেন, পরিবর্তনশীল বৈশ্বিক কর্মবাজারে শুধু একটি ডিগ্রি অর্জন করাই যথেষ্ট নয়। নিজ নিজ বিষয়ে একাডেমিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা অর্জন করে শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের উপযোগী হয়ে উঠতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক কর্মপরিবেশে সফল হতে skilled, adaptable, innovative এবং globally competitive হওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
মালয়েশিয়াকে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সম্ভাবনাময় গন্তব্য হিসেবেও বিবেচনা করার আহ্বান জানান মালয়েশিয়ার হাইকমিশনার।
সেশন চেয়ারের বক্তব্যে উপাচার্য Brig. Gen. Prof. Dr. Engr. Md. Lutfor Rahman (Retd.) বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে কর্মজগতের বাস্তব চাহিদার সঙ্গে যুক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি যোগাযোগ দক্ষতা, পেশাগত আচরণ, প্রযুক্তিগত সক্ষমতা ও বাস্তব কর্মদক্ষতা অর্জনের ওপর তিনি গুরুত্ব দেন।
Pro-Vice-Chancellor Prof. Dr. Kazi Shahadat Kabir শিক্ষা ও কর্মক্ষেত্রের মধ্যে কার্যকর সেতুবন্ধন গড়ে তুলতে শিল্পপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
জব ফেয়ারে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল Sandhani Life Insurance Company Ltd., Sandhani Asset Management Ltd., Ridge Park Condominiums Ltd., Sea Properties Limited, National Life Insurance PLC, Edvoy–English Carnival & EBL, Agroiris (BD) Ltd. (Rainbow Bangladesh), AgroSAL Limited, Safe Grow, Dara Technology (BD) Ltd., BAYOU Bangladesh Ltd., Fashion Pattan House, MB Trade Corporation, Product Plus Solutions Limited, Unique Automation Technology, Green Fire & Power Engineering Ltd., Legit Buildings & Developers Ltd., Green Bangladesh, Apply In, Student World, Quest Educare, Kaizen IT Ltd., Razib Marketing, Ha-Meem Group এবং Sandhani Life Finance Ltd.
এছাড়া Bangladesh Malaysia Study Centre Ltd. অনুষ্ঠানের Powered By Partner হিসেবে সহযোগিতা করে।
দিনব্যাপী আয়োজনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মানবসম্পদ ও নিয়োগ প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পান। তাঁরা সিভি জমা দেওয়ার পাশাপাশি চাকরির যোগ্যতা, নিয়োগের মানদণ্ড, কর্মক্ষেত্রের পরিবেশ, প্রয়োজনীয় পেশাগত দক্ষতা এবং ক্যারিয়ার সম্ভাবনা সম্পর্কে ধারণা নেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে কর্মসংস্থানের প্রতিযোগিতায় অংশ নেওয়া, নিজেদের দক্ষতা চিহ্নিত করা এবং ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য পরিকল্পিতভাবে প্রস্তুতি নিতে এ ধরনের আয়োজন সহায়তা করবে।
Directorate of Students’ Welfare (DSW), City University, Bangladesh এ জব ফেয়ারের সার্বিক আয়োজন করে। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে ভবিষ্যতেও শিল্পপ্রতিষ্ঠান, নিয়োগদাতা সংস্থা এবং আন্তর্জাতিক শিক্ষা ও ক্যারিয়ার অংশীদারদের সঙ্গে সমন্বয় করে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে।