জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন ধামসোনা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আসাদউল্লাহ
নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া
৩১/৭/২০২৬
27 পড়া হয়েছে
ঢাকার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব ডেন্ডাবর এলাকায় জুমার নামাজ আদায় শেষে স্থানীয় মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেছেন ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আসাদউল্লাহ আহমেদ দুলাল।
শুক্রবার (৩১ জুলাই) পূর্ব ডেন্ডাবর এলাকার আঃ গনি বাইতুন নূর জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন তিনি। নামাজ শেষে স্থানীয় মুসল্লিদের সঙ্গে এলাকার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।
ডা. আসাদউল্লাহ আহমেদ দুলাল বলেন, মানুষের ভালোবাসা, দোয়া ও আন্তরিক সহযোগিতাই তার পথচলার অন্যতম শক্তি। তিনি ধামসোনা ইউনিয়নের উন্নয়ন, শান্তি ও জনকল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় তিনি স্থানীয়দের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
বিই/এসএইচ
ট্যাগ:ইউপি নির্বাচনআশুলিয়াধামসোনাডা. আসাদুল্লাহ আহমেদ দুলাল