সাভারে ফুলকুড়ি আসরের মাইন্ড ম্যারাথন সিজন-০৩-এর ২য় পর্ব সম্পন্ন অনুষ্ঠিত
শিক্ষা সেবায় আনন্দ,গড়বো নতুন দিগন্ত একই স্লোগান কে সামনে রেখে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর-এর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভার শাখার উদ্যোগে ৫ম, ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ‘মাইন্ড ম্যারাথন সিজন-০৩’-এর ২য় পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে।
সম্প্রতি আয়োজিত এ পর্বের প্রতিযোগিতায় সেন্ট্রাল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি, উৎসাহ ও উদ্দীপনায় পুরো আয়োজনটি হয়ে ওঠে আনন্দমুখর ও প্রাণচঞ্চল।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের জ্ঞান, মেধা ও সৃজনশীলতার বিকাশের পাশাপাশি সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলা এ আয়োজনের অন্যতম প্রধান লক্ষ্য।
অনুষ্ঠানে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী শতদল শাখার পরিচালক হাবিবুল্লাহ। তিনি শিক্ষার্থীদের এমন সৃজনশীল ও জ্ঞানভিত্তিক আয়োজনে অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন।
শিক্ষার্থী, শিক্ষক ও আয়োজকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ‘মাইন্ড ম্যারাথন সিজন-০৩’-এর ২য় পর্বটি উৎসবমুখর পরিবেশে সফলভাবে শেষ হয়।