সাভারে ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ‘A+ সংবর্ধনা’ অনুষ্ঠিত
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা জেলা উত্তর শাখার উদ্যোগে চলতি বছরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান উপলক্ষে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ই সেপ্টেম্বর) সকালে সাভারের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে মোট ৫১৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
ঢাকা জেলা উত্তর ছাত্রশিবিরের সভাপতি আলমগীর হোসেন রাকিবের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি সাইফুদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর জিএস এস. এম. ফরহাদ।
প্রধান আলোচক ডা.জুলফিকার আলী,বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোস্তাফিজুর রহমানসহ ঢাকা জেলার অন্যন্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্য এস.এম ফরহাদ বলেন,এখন যেমন ভালো রেজাল্ট করেছো,ভবিষ্যতেও এ রেজাল্ট ধরে রাখতে হবে।আগামী দুবছর ভালো করে লেখা পড়া করতে হবে। মনে রাখবে আগামীতে এই বাংলাদেশ সুন্দর করে গড়তে হলে আগে তোমাদেরকে গড়ে উঠতে হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করা গকুল নগর স্কুলের শিক্ষার্থী সাজিদা ইসলাম রাফা বলেন,শিবিরের এই অনুষ্ঠান আমার খুব ভালো লেগেছে।ভবিষ্যতেও তারা যেনো এমন অনুষ্ঠান বেশি বেশি করে।
সাভার বিপিএটিসির শিক্ষার্থী মনিরুল হাসান বলেন, সংবর্ধনা অনুষ্ঠানে আসতে পেরে এবং ফরহাদ ভাইয়ের বক্তব্য শুনতে পেরে খুবই ভালো লেগেছে। প্রোগ্রামটা আমাদের সামনের সময়ের জন্য খুবই উপকারী ভূমিকা পালন করবে।
ঢাকা জেলা উত্তরের সভাপতি, আলমগীর হোসেন রাকিব বলেন, শিক্ষার্থীদের মেধা ও কৃতিত্বের স্বীকৃতি দেওয়া এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করার লক্ষ্যেই আমরা ঢাকা জেলার শিক্ষার্থীদের নিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করিছি।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ঢাকা জেলা উত্তরের সেক্রেটারি সাইফুদ্দিন আহমেদ। শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট বিতরণ ও ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন