আশুলিয়ার ধামসোনায় রাস্তা মেরামত কার্যক্রমে চেয়ারম্যান প্রার্থী বশির
ঢাকার সাভার উপজেলার ধামসোনা ইউনিয়নের বগাবাড়ি এলাকায় সাধারণ মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ কমাতে একটি সড়ক মেরামত কার্যক্রমে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আশুলিয়া থানার নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে অধ্যক্ষ বশির আহমেদ বলেন, “জনসাধারণের ভোগান্তি লাঘব এবং এলাকার সার্বিক উন্নয়নে আমরা সবসময় মানুষের পাশে থাকতে চাই। ভবিষ্যতে নির্বাচিত হতে পারলে অবহেলিত রাস্তাঘাট সংস্কারসহ যেকোনো মানবিক ও উন্নয়নমূলক কাজে সর্বদা সক্রিয় থাকবে।”
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। রাস্তাটি মেরামত হওয়ায় এলাকার হাজারো মানুষের যাতায়াত অনেকটাই সহজ হবে বলে তারা আশা প্রকাশ করেন।
রাস্তাটি মেরামত কার্যক্রম পরিদর্শনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আশুলিয়া থানা আমীর এবং ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী বশির আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন আশুলিয়া থানার সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আল আমিন খান, ধামসোনা ইউনিয়ন আমীর নাসির উদ্দীনসহ স্থানীয় পর্যায়ের জামায়াতের নেতাকর্মী এবং এলাকার সর্বস্তরের জনগণ।